বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনের খনি ট্র্যাজেডিতে প্রধানমন্ত্রীর শোক, উদ্ধারকর্মীদের জন্যও প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫ মোট ভিউ

 

 

চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহত ও নিখোঁজদের উদ্ধারে নিয়োজিত উদ্ধারকর্মীদের জন্যও প্রার্থনা জানিয়েছেন তিনি।

 

রবিবার (২৪ মে) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে শোকাহত পরিবারগুলোর পাশাপাশি চীনের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আহতদের এবং নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইল। দেশ এই বিপদে চীনের পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা এবং এই ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে।’

 

আরও পড়ুন :মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন, যানজটে আটকে ফায়ার সার্ভিস

 

 

তিনি আরও আশা প্রকাশ করেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলো যেন এই কঠিন সময়ে ধৈর্য, সাহস ও মানসিক শক্তি খুঁজে পান।

 

উল্লেখ্য, গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চীনের শানঝি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital